ঢাকা | |

লেবাননের আরও ৪ শহর দখলে নিচ্ছে ইসরায়েল

দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২৬ সময়
লেবাননের আরও ৪ শহর দখলে নিচ্ছে ইসরায়েল

দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদন অনুযায়ী, আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া এবং আল-হাওশ এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দক্ষিণাঞ্চলে হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লিতানি নদী সংলগ্ন দেইর মিমাস শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র বলছে, আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরণের মাধ্যমে ওই স্থাপনাটি ধ্বংস করা হয়, যার ফলে এলাকার প্রধান পানির উৎস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।


স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলা ও অবকাঠামো ধ্বংসের কারণে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে তারা হিজবুল্লাহর এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে।


তবে লেবানন সরকারের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিয়মিত বিমান হামলা, উচ্ছেদ নির্দেশ এবং অবকাঠামো ধ্বংসের কারণে দক্ষিণ লেবাননে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।


আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতির উন্নতি না হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


সূত্র: মিডল ইস্ট আই, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ, স্থানীয় প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো