ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝোড়ো বাতাসের মধ্যে একটি মন্দিরের সীমানা দেয়াল ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝোড়ো বাতাসের মধ্যে একটি মন্দিরের সীমানা দেয়াল ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতি মঙ্গলবারের মতো ওইদিনও মন্দিরে শত শত ভক্তের সমাগম হয়েছিল।


জানা গেছে, সন্ধ্যার দিকে আকস্মিক ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অনেক দর্শনার্থী মন্দির প্রাঙ্গণের পাশের টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ করেই সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। সঙ্গে ধসে যায় টিনশেডও। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।


সাঙ্গলি জেলা পুলিশের সুপার তুষার দোশি জানান, দুর্ঘটনার সময় প্রায় ৩৫০ জন ভক্ত মন্দির এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।


সূত্র: NDTV

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই