ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

‘ইরানি যুদ্ধবিমানকে পার্কিংয়ের অনুমতি দিয়েছিল পাকিস্তান’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে সামরিক সম্পদ রক্ষায় ইরান তাদের কিছু সামরিক বিমান পাকিস্তান ও আফগানিস্তানে সরিয়ে
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
‘ইরানি যুদ্ধবিমানকে পার্কিংয়ের অনুমতি দিয়েছিল পাকিস্তান’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে সামরিক সম্পদ রক্ষায় ইরান তাদের কিছু সামরিক বিমান পাকিস্তান ও আফগানিস্তানে সরিয়ে নেয়—এমন চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান পরস্পরবিরোধী।  প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানের কয়েকটি সামরিক ও নজরদারি বিমান রাখা হয়। এর মধ্যে আরসি-১৩০ নজরদারি বিমান এবং সি-১৩০ পরিবহন বিমান থাকার কথাও উল্লেখ করা হয়েছে। দাবি অনুযায়ী, এসব বিমান সম্ভাব্য হামলা থেকে রক্ষার জন্য সেখানে নেওয়া হয়।


একই সময়ে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরেও ইরানের একটি বেসামরিক বিমান সাময়িকভাবে অবস্থান করেছিল বলে জানানো হয়েছে। আফগান বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধ পরিস্থিতির আগেই ওই বিমানটি অবতরণ করেছিল। তবে পাকিস্তান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। দেশটির এক কর্মকর্তা জানান, নূর খান ঘাঁটি জনবহুল এলাকায় হওয়ায় সেখানে গোপনে সামরিক বিমান পার্কিংয়ের বিষয়টি বাস্তবসম্মত নয়। তার মতে, এমন ঘটনা ঘটলে তা সহজেই প্রকাশ পেয়ে যেত।


অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, এপ্রিলের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা চলার সময় এসব বিমান সরানোর ঘটনা ঘটে। এ সময় ইরান তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পদ নিরাপদ রাখতে প্রতিবেশী দেশগুলো ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। কিছু মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পাকিস্তান এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।


আফগানিস্তানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, ইরানের একটি বেসামরিক বিমান কাবুলে সাময়িকভাবে অবস্থান করেছিল, তবে সামরিক বিমান ছিল কি না সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই