ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে ইসরায়েল লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসি পরীক্ষা: গাইবান্ধার দুই বিদ্যালয়ে শতভাগ ফেল সংসারের স্বার্থে বিসর্জন দিয়েছিলেন পড়াশোনা, ৫৪ বছরে পাশ করলেন এসএসসি ইউটিউব থেকে আয় করতে নতুনদের লাগবে দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রাণঘাতী মাদক ফেন্টানাইল তৈরির ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এর মালিকসহ মোট
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রাণঘাতী মাদক ফেন্টানাইল তৈরির ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এর মালিকসহ মোট ১৩ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ মে) এই সিদ্ধান্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে বিবেচিত হবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতভিত্তিক কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স অনলাইনের মাধ্যমে অবৈধভাবে ফেন্টানাইল-যুক্ত নকল ওষুধ বিক্রি ও বিতরণের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।


যুক্তরাষ্ট্রের দাবি, এসব নকল ওষুধ অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হওয়া ফেন্টানাইল সংকটকে আরও তীব্র করেছে, যা দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর নির্বাহী আদেশ অনুযায়ী ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কঠোর অভিবাসন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির মালিকসহ মোট ১৩ জন ব্যক্তি এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নাগরিকদের মাদক সংকটে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান