ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী–কে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে আদেশের
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ২:৫৩ সময়
আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী–কে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে আদেশের পরও তিনি আদালতে উপস্থিত হয়ে বিচারককে জানান, ভবিষ্যতেও তিনি সশরীরে আদালতে আসতে চান। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।


শুনানির সময় আদালতে উপস্থিত লতিফ সিদ্দিকী বলেন, “আমি আদালতে আসবো, হাজিরা দেবো। আমাদের আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।” এ সময় তিনি বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্যের জবাবে বিচারক জানান, হাজিরা মওকুফের আবেদন আদালত মঞ্জুর করেছেন এবং ভবিষ্যতে উপস্থিত হওয়া সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।


লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। বয়সজনিত অসুস্থতা ও চলাফেরায় সমস্যার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়। মামলাটি শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় এ মামলা করা হয়।


এ ঘটনায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। মামলার অন্য আসামিদের মধ্যে কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক কর্মীও রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ