ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরবও

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরব গোপনে ইরানে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরবও

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরব গোপনে ইরানে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। তাদের ভাষ্যমতে, গত মার্চে এসব হামলা চালানো হয় এবং পরে পাল্টা প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবরে বলা হয়, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে যখন পশ্চিম এশিয়া উত্তপ্ত, তখন সৌদি আরবও প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় বলে অভিযোগ উঠেছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সৌদি আরব বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


কিছু পশ্চিমা কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে ইরানের হামলার জবাবে সৌদি আরব পাল্টা প্রতিক্রিয়া দেখায় এবং পরে আরও বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের হুমকি দেয়। এর পরই কূটনৈতিক উদ্যোগ জোরদার হয় এবং উত্তেজনা কিছুটা কমে আসে। পরবর্তীতে ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগেই সৌদি আরব ও ইরানের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছিল। বিশ্লেষকদের মতে, সৌদি আরব সাধারণত নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল হলেও সাম্প্রতিক সংঘাতে মার্কিন “নিরাপত্তা বলয়” ভেদ করে ইরানে হামলা হওয়ায় রিয়াদ নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে।


অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও ইরানে হামলা চালিয়েছে বলে দাবি রয়েছে, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সৌদি আরব সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্য একটি অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছায়।


আন্তর্জাতিক সংকট বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলো প্রমাণ করে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত শুধু দ্বিপাক্ষিক নয়, বরং একাধিক শক্তির জটিল ভূরাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে।


সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ