ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য ভেনেজুয়েলা!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি নতুন বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য ভেনেজুয়েলা!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি নতুন বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়টি তিনি ভাবছেন। পরে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, দেশটির প্রায় ৪০ ট্রিলিয়ন ডলারের তেল সম্পদ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।


এর আগে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথাও বলেছিলেন, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার ভেনেজুয়েলা নিয়ে একই ধরনের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প বর্তমানে চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে ভেনেজুয়েলা নিয়ে পোস্ট দেন, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।


ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এসব মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ভেনেজুয়েলা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়টি বিবেচনা করেনি। এর পরপরই ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের পতাকা যুক্ত করা দেখা যায় এবং সেটিকে “৫১তম রাজ্য” হিসেবে উল্লেখ করা হয়।


তার এই পোস্ট হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। একই সময়ে ট্রাম্প আরেকটি পোস্টে “আমি তোমাকে চাই” লিখেও ইঙ্গিতপূর্ণ বার্তা দেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান