ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

স্ত্রীর সামনে বকাঝকা, অপমান সইতে না পেরে মা-বাবাকে হত্যা করলো যুবক!

মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের মহাবীর সোসাইটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক প্রবীণ দম্পতিকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
স্ত্রীর সামনে বকাঝকা, অপমান সইতে না পেরে মা-বাবাকে হত্যা করলো যুবক!

মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের মহাবীর সোসাইটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক প্রবীণ দম্পতিকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তাদেরই ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো। স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে দম্পতি বাড়িতে ফেরার পর পরিবারের ভেতরে একটি বিষয় নিয়ে ছেলে চন্দন মাহাতোর সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় চন্দনের স্ত্রীর উপস্থিতিতেই তাকে অপমানজনক ভাষায় তিরস্কার করেন বাবা-মা।


এই অপমান সহ্য করতে না পেরে চন্দন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি রান্নাঘর থেকে মশলা পেষার ভারী পাথর (শিল) এনে বাবা-মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা চিৎকার শুনে তাকে আটক করে এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করে।


ধুলে জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পারিবারিক বিরোধের আড়ালে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া