ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

যৌন হেনস্তার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
যৌন হেনস্তার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেন স্বয়ং প্রতিমন্ত্রী। জানা গেছে, ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারা ও ভারতীয় দণ্ডবিধির আওতায় মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তার বাবা বন্দি সঞ্জয় কুমার।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে। তিনি বলেন, “সে আমার ছেলে হলেও আইনের চোখে সবাই সমান।” একই সঙ্গে তিনি দাবি করেন, শুরু থেকেই তার ছেলে নিজেকে নির্দোষ বলে আসছে। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করবেন বলেও জানান তিনি।


প্রতিমন্ত্রী আরও বলেন, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতা করতে তাদের পক্ষ থেকে কোনো ধরনের গড়িমসি করা হয়নি। দেশের বিচার ব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল