ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

আসামি যত শক্তিশালীই হোক, বিচার চলছে দৃশ্যমান প্রমাণ ও অপরাধের ভিত্তিতে: চিফ প্রসি

রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অবস্থান বিবেচনায় না নিয়ে শুধুমাত্র অপরাধের গুরুত্ব ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
আসামি যত শক্তিশালীই হোক, বিচার চলছে দৃশ্যমান প্রমাণ ও অপরাধের ভিত্তিতে: চিফ প্রসি

রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অবস্থান বিবেচনায় না নিয়ে শুধুমাত্র অপরাধের গুরুত্ব ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আসামি যতই প্রভাবশালী হোন না কেন কিংবা যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকুক, ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছে। শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের জন্য আয়োজিত এক কর্মশালার আগে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে আবু সাঈদ হত্যা মামলার কথা উল্লেখ করে বলেন, সেখানে ৩০ জন আসামির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মাত্রার সাজা দেওয়া হয়েছে, যা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রমাণ। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে এ পর্যন্ত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হয়নি।


চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে ট্রাইব্যুনালে ৪০৫টি মামলা তদন্তাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি শিগগিরই সম্পন্ন হতে পারে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া গুম ও হত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী ও রাজনৈতিক মামলায় সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাক্ষ্য প্রদানের আগে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রসিকিউশন টিম কাজ করছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প