ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। আগামী ৫
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। আগামী ৫ জুন ঢাকায় পৌঁছাবে সফরকারী দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে আসন্ন এই হোম সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচ শুরুর সময় চূড়ান্ত করেছে।


সিরিজে দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশে পৌঁছানোর পর প্রথম দিন বিশ্রামে থাকবে অস্ট্রেলিয়া দল। এরপর পরদিন থেকে শুরু করবে অফিশিয়াল অনুশীলন। সফর শেষে আগামী ২২ জুন দেশ ত্যাগ করবে অজিরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ জুন। প্রতিটি ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।


ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এসব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগেও নিউজিল্যান্ড সিরিজে একই সময়সূচিতে ম্যাচ আয়োজন করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!