ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান নয়: আইনমন্ত্রী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান নয়: আইনমন্ত্রী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আইনমন্ত্রী বলেন, অবসরে যাওয়ার পর কিছু সাবেক প্রধান বিচারপতির রাজনৈতিক বা লাভজনক পদে যাওয়ার প্রবণতা অতীতে দেখা গেছে, যা একটি নেতিবাচক সংস্কৃতি তৈরি করেছিল। বর্তমান সরকার সেই প্রথা থেকে বেরিয়ে আসতে চায়। তিনি আরও বলেন, অতীতের শাসনামলে বিচারব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দ্রুত সাজা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।


গুম সংক্রান্ত নতুন আইন প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক মান ও বিদ্যমান আইনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি পরিমার্জন করা হচ্ছে। উদ্দেশ্য হলো একটি কার্যকর আইন প্রণয়ন করা, যাতে মানবাধিকার কমিশন শক্তিশালী হয় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়।


সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা। তিনি গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে নতুন করে তথ্য প্রকাশ ও তদন্তের দাবি জানান। এছাড়া সভায় আইনজীবী, মানবাধিকারকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল