ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট

সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে হলে এখন থেকে প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প ও বিশেষ ধরনের
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট

সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে হলে এখন থেকে প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প ও বিশেষ ধরনের টয়লেট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর লাইসেন্স দেওয়ার আগে প্রতিবন্ধীদের চলাচলের জন্য র‌্যাম্প এবং বিশেষ বাথরুম আছে কি না, তা যাচাই করা বাধ্যতামূলক করা হবে। রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত হলে সাময়িক জলজট সৃষ্টি হতে পারে, তবে তা ধীরে ধীরে নেমে যাবে।


তিনি আরও জানান, রাজধানীর লেকগুলোতে সরাসরি পয়ঃবর্জ্য ফেলা বন্ধ করা হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে সব বাড়িতে সেপটিক ট্যাংক ও বর্জ্য পরিশোধন ব্যবস্থা (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। এছাড়া বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার