ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে টানা দ্বিতীয় দিনের
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে টানা দ্বিতীয় দিনের মতো জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নীতি নির্ধারণী নিরাপত্তা ক্যাবিনেট। সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এই বৈঠকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎ কৌশল ও প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হিব্রু সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই বিশেষ বৈঠকের আহ্বান জানান। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর প্রথম দফা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনায় মূলত ইরানকে ঘিরে পরবর্তী সামরিক ও কৌশলগত পদক্ষেপ নিয়ে সমন্বয় করা হয়।


ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযান এখন সময়ের অপেক্ষা মাত্র। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আসন্ন হামলাটি আগের যেকোনো অভিযানের তুলনায় আরও ভয়াবহ হতে পারে এবং এবার ইরানের কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই জোরদার করা হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


সূত্র: আনাদোলু সংবাদ সংস্থা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া