ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এবারের দল ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ইনজুরি ও ফিটনেস শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। সোমবার (১৮ মে) দিবাগত রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন দেশের শত শত গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে যখন নেইমারের নাম ঘোষণা করা হয়, তখন করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।


বিশ্বকাপের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ আনচেলত্তি বলেন, পুরো মৌসুম জুড়ে তার পারফরম্যান্স, ধারাবাহিক খেলা এবং শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি জানান, অভিজ্ঞ ফুটবলার হিসেবে নেইমার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তবে দলে থাকলেও শুরুর একাদশে নেইমারের জায়গা নিশ্চিত নয় বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ। তার ভাষায়, বিশ্বকাপে প্রত্যেক খেলোয়াড়কেই নিজের জায়গা ধরে রাখতে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। অনুশীলনে পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতেই একাদশ চূড়ান্ত করা হবে।


আনচেলত্তি আরও বলেন, শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর না করে দলগতভাবে ভালো খেলাই হবে ব্রাজিলের মূল লক্ষ্য। তার মতে, বিশ্বকাপ জয়ের জন্য পুরো দলের সম্মিলিত অবদান প্রয়োজন। নেইমার মাঠে যতক্ষণই খেলুন না কেন, তার অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের এই প্রত্যাবর্তনে ইতোমধ্যেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ব্রাজিলের ফুটবল সমর্থকরা। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ এই তারকার ফিরে আসা ব্রাজিলকে শিরোপার দৌড়ে আরও শক্তিশালী করে তুলবে।


সূত্র: গ্লোবো স্পোর্তে ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান