ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজুড়ে তোলপা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং পদত্যাগের পর শহরটির রাজনীতিতে বিদেশি প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে আলোচনায়
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৬ সময়
চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজুড়ে তোলপা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং পদত্যাগের পর শহরটির রাজনীতিতে বিদেশি প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে দেশটির নীতিনির্ধারক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ৫৮ বছর বয়সী আইলিন ওয়াং সম্প্রতি একটি ফৌজদারি অভিযোগে দোষ স্বীকারে সম্মত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগ অনুযায়ী, তিনি চীনের স্বার্থে অবৈধভাবে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং সে বিষয়ে আইনগত নিবন্ধন না করার অভিযোগও রয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।


বিচার বিভাগের নথিতে বলা হয়, ওয়াং ও তার এক সহযোগী স্থানীয় একটি অনলাইন প্ল্যাটফর্মে চীনের পক্ষে জনমত গঠনের প্রচারণা চালাতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর আর্কাডিয়া শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রায় ৫৬ হাজার জনসংখ্যার এই শহর, যেখানে বড় একটি অংশ চীনা বংশোদ্ভূত, অনেক সময় “চাইনিজ বেভারলি হিলস” নামে পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, একজন ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে পুরো সম্প্রদায়কে বিচার করা উচিত নয়।


যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর বিশেষজ্ঞ জোশুয়া কারলান্টজিক বলেন, বিদেশে প্রভাব বিস্তারে চীনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং বর্তমানে এটি আরও সংগঠিত ও বিস্তৃত রূপ নিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি যদি বিদেশি সরকারের পক্ষে জনমত প্রভাবিত করার কাজ করেন, তবে তা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশি এজেন্ট নিবন্ধন আইনের আওতায় পড়ে।


এদিকে অভিযুক্ত ওয়াংয়ের আইনজীবীরা জানিয়েছেন, তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং এর দায় নিতে প্রস্তুত। আগামী ২৯ মে তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। আর্কাডিয়া সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনায় শহরের প্রশাসনিক বা আর্থিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পাওয়া যায়নি এবং প্রয়োজন হলে তারা ফেডারেল তদন্তে সহযোগিতা করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান