ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে বলে জানা
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি কমিটির সুপারিশকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, তিন অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে।


সুপারিশে বলা হয়েছে, প্রথম দুই অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে প্রদান করা হবে এবং তৃতীয় অর্থবছরে ভাতা সমন্বয় করা হবে। এ বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এই কাঠামো বাস্তবায়নের জন্য প্রথম ধাপে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।


এর আগে সাবেক অর্থসচিবের নেতৃত্বাধীন বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত নতুন কমিটি তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমান বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।


এ ছাড়া বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা সম্প্রসারণের সুপারিশও করা হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ এসেছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য শতভাগ পর্যন্ত পেনশন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য শ্রেণির জন্য ৫৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে বয়স্ক পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশও করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার