ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৬ সময়
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ৭৮ রানে পাকিস্তানকে হারায়। এর আগে মিরপুরে প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।


এই জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩, আর ভারতের সংগ্রহ ৪৮.১৫ শতাংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য অব্যাহত থাকবে এবং এমন অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।


তিনি আরও আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ সময় তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার