ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ করছে সরকার। নতুন বেতন কাঠামোতে
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:২৪ সময়
পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ করছে সরকার। নতুন বেতন কাঠামোতে বর্তমানে প্রদত্ত ১০ শতাংশ মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটি আগামী বৃহস্পতিবার (২১ মে) আবার বৈঠকে বসবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত নবম পে কমিশনের মূল সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। পর্যালোচনা কমিটি বিভিন্ন সুপারিশে কাটছাঁট করে তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা নিয়েছে।


প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন মূল বেতনের ৫০ শতাংশ সমন্বিত অংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮–২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর সঙ্গে যুক্ত করা হবে। পে কমিশন সূত্র জানায়, পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করলে সরকারের ব্যয় প্রায় ৪৩ হাজার কোটি টাকা বাড়ত। তবে মহার্ঘ ভাতা সমন্বয়ের ফলে অতিরিক্ত চাপ কমে বর্তমানে তা ৩৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।


সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনে বিভিন্ন ভাতা বড় আকারে বাড়ানোর প্রস্তাব থাকলেও পর্যালোচনা কমিটি অনেক ক্ষেত্রে তা সীমিত করেছে। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য অতিরিক্ত সুবিধার বেশ কিছু প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। পাশাপাশি বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করা এবং পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও রয়েছে। দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার