ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

খাল পুনঃখনন-নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
খাল পুনঃখনন-নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবং বিএনপির সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 


দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।  সফরের শেষদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। 


সরকারি সূত্র বলছে, এই সফরকে ঘিরে ময়মনসিংহ ও ত্রিশাল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার