ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা: ২ জুনের টিকিট বিক্রি হবে আজ

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা: ২ জুনের টিকিট বিক্রি হবে আজ

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (২৩ মে) যাত্রীরা আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট কিনতে পারবেন। রেলওয়ে সূত্র জানায়, শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিনে দুপুর ২টায় পূর্বাঞ্চলীয় রুটের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।


ঈদ উপলক্ষ্যে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এছাড়া ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।


রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ পরবর্তী যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনায় টিকিট বিক্রির এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল