ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি

শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের অসন্তোষ ও সমালোচনার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঈদুল আজহার ছুটি এগিয়ে এনেছে প্রাথমিক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি

শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের অসন্তোষ ও সমালোচনার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঈদুল আজহার ছুটি এগিয়ে এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে। শুক্রবার (২২ মে) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ২৩ মে থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর ফলে কার্যত ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্তই শেষ কর্মদিবস হিসেবে গণ্য হচ্ছে, কারণ ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি যুক্ত হয়ে যাচ্ছে।


এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত অফিস বন্ধ থাকবে এবং ২৩ ও ২৪ মে বিদ্যালয় খোলা থাকবে। এই নির্দেশনার কারণে বিভিন্ন জেলায় বিভ্রান্তি তৈরি হয় এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষক ও অভিভাবকদের অনেকে মনে করেন, ঈদের ঠিক আগে অল্প কয়েক দিনের জন্য বিদ্যালয় খোলা রাখা শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে কার্যত কোনো কার্যকর ভূমিকা রাখে না। এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮৫ হাজার শিক্ষক কর্মরত এবং প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়নরত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া