ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

ফের গ্রেপ্তার সাবেক বিচারপতি খায়রুল হক

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩০ সময়
ফের গ্রেপ্তার সাবেক বিচারপতি খায়রুল হক

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন। শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানি শুরুর আগ পর্যন্ত তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।


প্রচণ্ড গরমের মধ্যে এক আইনজীবী তাকে কাগজের তৈরি হাতপাখা দিয়ে বাতাস করেন বলেও আদালত সূত্র জানিয়েছে। পরে শুনানিতে বিলম্ব হওয়ায় দুপুর ১২টার আগে তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে আবারও পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার সংশ্লিষ্টতা তুলে ধরেন। শুনানি শেষে বিকেল ৩টা ২৪ মিনিটে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার