ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের পরিবর্তে বিএনপি এখন ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বেশি
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৮ সময়
বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের পরিবর্তে বিএনপি এখন ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না করেই দলটি দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


তিনি আরও বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় বিএনপির প্রতি আল্লাহর অসন্তুষ্টি এসেছে—ফলে দেশে বিভিন্ন ধরনের সংকট ও রোগ-বালাই বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী লুটপাট, দখল, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে বলেও তিনি দাবি করেন।


জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি সংকট উত্তরণে ন্যায় ও আদর্শভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীসহ স্থানীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া