ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

চমক রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইরানের

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। তবে ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
চমক রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইরানের

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। তবে ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের অন্যতম সফল ও অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার পর শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকাতেও ফিরতে পারেননি তিনি। ইরানের ফুটবল ইতিহাসে অন্যতম সফল গোলদাতা হিসেবে পরিচিত আজমুন জাতীয় দলের জার্সিতে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। তার মতো অভিজ্ঞ ফুটবলারের অনুপস্থিতি দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারের প্রতি আনুগত্য নিয়ে বিতর্কিত একটি ঘটনার পর থেকেই তিনি নির্বাচকদের পরিকল্পনার বাইরে চলে যান। যদিও এ বিষয়ে দেশের ফুটবল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আজমুনের অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের সঙ্গে আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন আলিরেজা জাহানবাখশ। এছাড়া ফরোয়ার্ড বিভাগে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ এবং আমিরহোসেইন মাহমুদীকেও।


গোলরক্ষক, রক্ষণভাগ ও মধ্যমাঠেও অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ইরান। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলায় এই দল নিয়েই মাঠে নামবে এশিয়ার অন্যতম সফল ফুটবল শক্তি। আজমুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপের আগে এই সিদ্ধান্ত যে ইরানি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ