ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

যথাযোগ্য মর্যাদায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

গণমুখী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কুরআনখানি, মিলাদ
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
যথাযোগ্য মর্যাদায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

গণমুখী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কুরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।


সোমবার সকাল থেকেই রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মাজারে কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্য, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া ও মোনাজাতে সংবাদপত্র জগতের বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সাংবাদিকতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানিক মিয়ার অবদান স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন সাহসী ও জনমুখী সংবাদচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের সংবাদমাধ্যমের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১ জুন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। দেশের সাংবাদিকতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তিনি আজও এক স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা