ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে যাওয়ার আগে ভিডিও দেখে কান্না করলেন আনচেলত্তি রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা এক লোক আমাকে ধাক্কা দিয়ে বলে, বেপর্দা ঘোরাফেরা করছি কেন’ বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ রাখতে মাঠে বিআরটিএ

তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।


শোকবার্তায় জিএম কাদের উল্লেখ করেন, ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণকারী তোফায়েল আহমেদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ছিলেন। তিনি আরও জানান, ১৯৭০ সালে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভোলা-১, ভোলা-২ ও বাকেরগঞ্জ-১ আসন থেকে মোট আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।


শোকবার্তায় আরও বলা হয়, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সাল পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ সালের শেষ ভাগ থেকে ২০১৪ সালের শুরু পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। শোকবার্তায় জিএম কাদের মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ