ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে চীনের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে চীনের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভোটের ফলাফল ঘোষণার পর ঢাকাস্থ চীনা দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় এ অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়, খলিলুর রহমানের এ অর্জন বহুপাক্ষিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং গঠনমূলক ভূমিকার স্বীকৃতি।


চীন আশা প্রকাশ করে, নবনির্বাচিত সভাপতি হিসেবে তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরও জোরদার করবেন, সার্বভৌম সমতা রক্ষা করবেন, আন্তর্জাতিক আইনসমূহকে সমুন্নত রাখবেন এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন। এছাড়া দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।


নির্বাচনে মোট ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপাক্ষিকতাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশের প্রার্থী। আগামী এক বছর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার