ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ইউরোপেরই কোনো দলের বিপক্ষে মাঠে নেমে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা
  • আপলোড সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ইউরোপেরই কোনো দলের বিপক্ষে মাঠে নেমে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২–১ গোলে হারিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে জয় নিশ্চিত করে দলটি। সান মারিনোর হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস জাকোপেত্তি।


নতুন কোচ হিসেবে থমাস ডুলির অভিষেক ম্যাচেই দারুণ কৌশলগত ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় দলটি। ১৯তম মিনিটে মোরছালিনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে সান মারিনো। ডান দিক থেকে আসা এক আক্রমণ থেকে জাকোপেত্তি গোল করে ম্যাচে ১–১ সমতা আনেন।


বিরতির পর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ কোচিং স্টাফ, যার ফলে আক্রমণে গতি বাড়ে। শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৮৬তম মিনিটে বক্সের সামনে থেকে নেওয়া ফ্রি-কিক থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন তপু বর্মণ। তার এই গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তা ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। ইউরোপের মাটিতে এই জয়কে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!