ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও অডিও
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও অডিও নিয়ন্ত্রণে বিদ্যমান সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি এ কথা জানান।


আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। পাশাপাশি সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট প্রচার হচ্ছে, সেগুলো প্রকৃত অর্থে স্বাধীনতার আওতায় পড়ে কি না—তা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। তিনি আরও জানান, সাইবার স্পেসের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে আইন সংশোধনের খসড়া প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


প্রস্তাবিত আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্টের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হবে এবং এসব প্রতিরোধে শাস্তির বিধানও আরও কঠোর করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণ ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজন অনুযায়ী কনটেন্ট অপসারণ, ব্লক বা নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিভ্রান্তি বাড়তে থাকায় এ ধরনের আইন সংশোধন সময়োপযোগী পদক্ষেপ হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ