মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় অনুষ্ঠিত হলো ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়সহ আরও অনেকে।
শুক্রবার (১২ জুন) কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ শুরুর আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথমেই কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করা হয়। এরপর আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের সংমিশ্রণে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্ম করেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি, ভেভেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। তাদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন এক বর্ণিল ও প্রাণবন্ত আয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন