ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায়
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ২:৫৩ সময়
প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে প্রথম ম্যাচে পুরোপুরি ফিট থাকলেও লামিনে ইয়ামালকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে নামানো হতে পারে। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন ইয়ামাল। সেই কারণে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন এই তরুণ ফরোয়ার্ড।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন শতভাগ ফিট এবং দলের প্রত্যাশিত অবস্থাতেই রয়েছে। তার সঙ্গে নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজও খেলতে প্রস্তুত থাকলেও সবাই পুরো ৯০ মিনিট মাঠে থাকবেন না।


কোচ আরও বলেন, চিকিৎসকদের মতে ইয়ামাল কোনো ধরনের সমস্যা ছাড়াই মাঠে নামতে পারবেন। যদিও তাকে পুরো ম্যাচ খেলানোর পরিকল্পনা নেই, তবে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা হতে পারে। একই পরিকল্পনা রাখা হয়েছে নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও।


স্প্যানিশ শিবিরের বিশ্বাস, দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন ও বোঝাপড়ার কারণে তরুণ ফুটবলাররা দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই