ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

শিক্ষাক্রম নিয়ে আলোচনাসভার ভেন্যু বাতিলের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ শীর্ষক একটি উম্মুক্ত আলোচনাসভার আয়োজন করেছিল
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫:৫ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫:৫ সময়
শিক্ষাক্রম নিয়ে আলোচনাসভার ভেন্যু বাতিলের অভিযোগ ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ শীর্ষক একটি উম্মুক্ত আলোচনাসভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তবে আয়োজকদের অভিযোগ, কর্তৃপক্ষ শেষমুহুর্তে ভেন্যু বাতিল করেছে। এজন্য অনুষ্ঠানটি হচ্ছে না। 

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটা থেকে সভাটি হওয়ার কথা ছিল।

আর সি মজুমদার মিলনায়তনটি কলা অনুষদের আওতাধীন। আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, অনুষ্ঠান শুরুর ত্রিশ মিনিট আগে বেলা একটা আটচল্লিশ মিনিটে কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির ফোন দিয়ে এটি না করার অনুরোধ করেন। 

সরেজমিনে দুপুর আড়াইটার সময় গিয়ে দেখা যায়, মিলনায়তনের দরজা তালাবদ্ধ রয়েছে। দরজার সামনে দাঁড়ানো আছেন আয়োজকরা। পরে বেলা ৩টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করছেন ওই অনুষ্ঠানের আয়োজক শিক্ষকরা। 

এ বিষয়ে আয়োজকদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, প্রোগ্রামের জন্য এই অডিটোরিয়ামটি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু শুরুর আধা ঘন্টা আগে আমাকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির ফোন দেন। তিনি বলেছেন, এই ভেন্যুতে আমাদের দেওয়া বুকিং ক্যান্সেল করা হয়েছে। আমরা যেন প্রোগ্রামটি না করি। 

নির্দিষ্ট কোনো কারণ তিনি বলেছেন কিনা জানতে চাইলে তানজিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ তিনি আমাকে বলেননি। তবে বলেছেন, এক জায়গা থেকে তিনি ফোন পেয়েছেন। ঐ জায়গার পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমাদের যেন স্পেসটি ব্যবহার করতে না দেন। এরপর তিনি আমাকে বলেছেন, যেহেতু ফোন এসেছে সেহেতু ঝামেলা হতে পারে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেন প্রোগ্রাম না করেন।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. আব্দুল বাছিরকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।

আয়োজকরা জানান, জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে দেশব্যাপী তর্ক-বিতর্ক চলছে। নতুন এই শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করার কারণে কয়েকজন অভিভাবক ও শিক্ষকের বিরুদ্ধে সরকার সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!