ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ তরুণ নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রুতগতির পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ তরুণ নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রুতগতির পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সোনাপুর–কবিরহাট–কোম্পানীগঞ্জ সড়কের বারিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের করালিয়া গ্রামের জিহাদ হোসেন (২০) এবং বসুরহাট পৌরসভার কাশেম ব্যাপারী বাড়ির বাসিন্দা তারেক রহমান ওরফে শিবলু (১৬)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ওই দুই তরুণ মোটরসাইকেলে করে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বারিপুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়। তবে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই