ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে আরও সম্পৃক্ত করতে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগের কথা জানিয়েছে সরকার।
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে আরও সম্পৃক্ত করতে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগের কথা জানিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। শুক্রবার চট্টগ্রামের পটিয়ার একটি মাদরাসায় নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। কওমী শিক্ষার্থীদেরও যুগোপযোগী শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সরকার কওমী শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।


এনামুল হক এনাম বলেন, দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। এজন্য কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন। অনুষ্ঠানে বক্তারা কওমী শিক্ষার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে কওমী শিক্ষার্থীরা জাতীয় উন্নয়ন ও কর্মসংস্থানে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই