ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ৩:৪৩ সময়
আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২৮ জুন) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে নকলমুক্ত, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ভুয়া তথ্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।


পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন এবং কেন্দ্র কর্তৃপক্ষ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় থাকবে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি, নমুনা উত্তরপত্র পর্যালোচনা এবং পরীক্ষকদের কাজের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রাথমিক শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা ও জনবল সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে দেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা হবে এবং নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন প্রদান নিশ্চিত করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।


মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার শিক্ষা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের মতামত গ্রহণ এবং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করে একটি আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার