ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

উজান থেকে নেমে আসা প্রবল ঢল ও টানা বর্ষণের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

উজান থেকে নেমে আসা প্রবল ঢল ও টানা বর্ষণের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদীসংলগ্ন চরাঞ্চল ও নিচু এলাকার বিস্তীর্ণ অংশে পানি ঢুকে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।


রোববার রাতের পরিমাপে দেখা যায়, ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে। পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী বিভিন্ন ফসলি জমি ইতোমধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন। পানির চাপ বাড়তে থাকায় হাতীবান্ধা উপজেলার একাধিক চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। স্থানীয়দের অনেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন, কারণ পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উজানের প্রবল ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল