ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পৌর কর নিয়ে চট্টগ্রাম বন্দর ও সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্ব

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত পৌরকরকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিটি করপোরেশন নির্ধারিত ২৬৪
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
পৌর কর নিয়ে চট্টগ্রাম বন্দর ও সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্ব

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত পৌরকরকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিটি করপোরেশন নির্ধারিত ২৬৪ কোটি ৩৬ লাখ টাকার পৌরকরের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আপিলের শর্ত পূরণে ইতোমধ্যে প্রায় ১৯৮ কোটি ২৬ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ী আপিল করতে হলে নির্ধারিত করের ৭৫ শতাংশ আগে জমা দিতে হয়। সেই নিয়ম অনুসরণ করেই সিটি করপোরেশনের কাছে বিপুল অঙ্কের অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।


বন্দর সূত্রের দাবি, গত কয়েক বছর ধরে তারা পৌরকর হিসেবে নিয়মিত অর্থ পরিশোধ করে আসছে। সর্বশেষ অর্থবছরেও ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে সম্প্রতি সিটি করপোরেশন নতুন হিসাবের ভিত্তিতে করের পরিমাণ বাড়িয়ে ২৬৪ কোটি টাকার বেশি নির্ধারণ করেছে, যা নিয়ে আপত্তি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্মকর্তাদের মতে, কর নির্ধারণে পদ্ধতিগত ত্রুটি রয়েছে এবং পুনর্মূল্যায়ন ছাড়া এত বড় অঙ্কের কর যৌক্তিক নয়। তাদের দাবি, বন্দরের আয় ও সম্পদের হিসাব বিবেচনায় বর্তমান করের পরিমাণ বাস্তবসম্মত নয়। এছাড়া বন্দরের অভ্যন্তরে পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার মতো অনেক সেবা নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় বলেও তারা উল্লেখ করেছেন।


অন্যদিকে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, যৌথ জরিপের ভিত্তিতেই বন্দরের স্থাপনা, জমি ও আয় বিবেচনা করে পৌরকর নির্ধারণ করা হয়েছে। তাদের মতে, নগরীর সড়ক ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধার জন্য বন্দরেরও যথাযথ কর প্রদান করা উচিত। এ অবস্থায় বিষয়টি এখন আপিল প্রক্রিয়ায় যাচ্ছে। প্রয়োজন হলে বিভাগীয় কমিশনারের কাছে এবং পরবর্তীতে আইনি পথেও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পৌরকর বিরোধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প