ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

জয়ের পর শাস্তি পেল আফগানিস্তান

জয়ের পর শাস্তি পেল আফগানিস্তান
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২ সময়
জয়ের পর শাস্তি পেল আফগানিস্তান সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে আফগানিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

হাম্বানতোতায় গত শুক্রবার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি রবিবার (৪ জুন) এক বিবৃতিতে আফগানদের শাস্তির বিষয়টি জানায়। তাদের এই শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কাকে ২৬৮ রানে থামিয়ে ওই ম্যাচে ৬ উইকেটে জেতে আফগানিস্তান। রবিবার (৪ জুন) দ্বিতীয় ম্যাচে তাদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান