ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিক মারা
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:১৭ সময়
কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিক মারা গেছেন। নিহতরা হলেন নৌযানটির গ্রিজার মোহাম্মদ রুবেল এবং শাহ আলম। মঙ্গলবার দুপুরে সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি মাছ ধরার নৌযানে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লাগে। এতে মোট ছয়জন দগ্ধ হন।


আহতদের মধ্যে ছিলেন ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক রুবেল ও শাহ আলম এবং পাশের আরেকটি নৌযান ‘এফভি ডিজনি’র তিন নাবিক। দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রুবেল, শাহ আলম ও আশিকুজ্জামান তামিমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


তবে রাজধানীতে নেওয়ার পথে রুবেল ও শাহ আলমের মৃত্যু হয়। বুধবার সকালে তাদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে গুরুতর দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় শতভাগ অংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।


অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাকি তিন নাবিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। কর্ণফুলী নদীর এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ