ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২৮ সময়
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আমের চালানটি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়।


জানা গেছে, উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। মোট ১০০টি কার্টনে ৫ কেজি করে এসব আম পাঠানো হয়েছে। পাঠানো আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে বিতরণ করা হবে।


সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিবছর মৌসুমি ফল উপহার বিনিময়ের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ