ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

গণভোটে পাওয়া জনমতের প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করায় বিরোধী দলকে রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

গণভোটে পাওয়া জনমতের প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করায় বিরোধী দলকে রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না থাকায় জনগণের দাবি আদায়ে রাজনৈতিক কর্মসূচির পথ বেছে নেওয়া হয়েছে। জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাজেট-পরবর্তী এক মতবিনিময় সভায় শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সমঝোতা হয়েছিল। গণভোটেও জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছিল। কিন্তু সেই রায় বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


তার দাবি, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা সংস্কারের জন্য, শুধুমাত্র সংশোধনের জন্য নয়। এ কারণে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিরোধী দল তাদের অবস্থানে অনড় রয়েছে। সংসদে নিজেদের বক্তব্য উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের দাবির বিষয়গুলো এখন সরাসরি মানুষের কাছে তুলে ধরা হবে। গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।


তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সংকট সমাধানে সংলাপ অব্যাহত আছে এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরও বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কার্যকর সংস্কার অত্যন্ত জরুরি। অন্যথায় দেশ বারবার রাজনৈতিক সংকটে পড়তে পারে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল