ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের সম্মেলন ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘জার্মানির জন্য বিকল্প’–এর বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
জার্মানিতে কট্টর ডানপন্থী দলের সম্মেলন ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘জার্মানির জন্য বিকল্প’–এর বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) পূর্বাঞ্চলীয় শহর এরফুর্টে আয়োজিত সম্মেলনের বিরুদ্ধে হাজারো মানুষ সড়কে নেমে প্রতিবাদ ও অবরোধ কর্মসূচি পালন করেন। সম্মেলনে দলটির বর্তমান দুই শীর্ষ নেতা অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালা পুনর্নির্বাচিত হয়েছেন। তাদের পুনর্নির্বাচনের মাধ্যমে দলটি জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দুই দিনব্যাপী এই সম্মেলন ঘিরে শ্রমিক সংগঠন, নাগরিক সমাজের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বামপন্থি রাজনৈতিক সংগঠনগুলোর ডাকে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা সম্মেলনস্থলে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পুলিশের তথ্য অনুযায়ী, এরফুর্ট ও আশপাশের এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন।


সম্মেলনে পুনর্নির্বাচিত নেতারা তাদের বক্তব্যে বিক্ষোভকারীদের সমালোচনা করেন এবং দাবি করেন, প্রচলিত রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। একই সঙ্গে আসন্ন আঞ্চলিক নির্বাচনে বড় সাফল্যের আশাও ব্যক্ত করেন তারা। দলটির নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় নতুন নেতৃত্ব প্রয়োজন এবং ক্রমবর্ধমান সংখ্যক মানুষ তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন।


সম্মেলনে অভিবাসন ইস্যুও গুরুত্ব পায়। অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের পক্ষে আবারও বক্তব্য দেন দলটির নেতারা। এ নিয়ে সমালোচকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। দলটির অন্যতম আলোচিত নেতা বিয়র্ন হ্যোকে তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং জার্মানির অতীত সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উদাহরণ তুলে ধরেন।


আগামী সেপ্টেম্বরে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই নির্বাচনে ভালো ফল করতে পারলে জাতীয় পর্যায়ে দলটির প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে দলটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জরিপে দেখা গেছে, বর্তমানে দলটি ক্ষমতাসীন জোটের চেয়েও বেশি জনসমর্থন পাচ্ছে। বিশেষ করে সাবেক পূর্ব জার্মানির অঞ্চলগুলোতে তাদের সমর্থন সবচেয়ে শক্তিশালী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু