ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকেই তাদের আটক করা হয়। রোববার দুপুরে রাঙামাটি আদালত চত্বর থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বাঘাইছড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় বৃষকেতু চাকমাসহ ৫০ জনকে আসামি করা হয়েছিল। ওই মামলায় হাজিরা দিতে রোববার আদালতে আত্মসমর্পণ করেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে আদালত থেকে বের হওয়ার পরই কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার ভিত্তিতেই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প