ঢাকা | |
সংবাদ শিরোনাম :

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১২ সময়
শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, বরং মানুষ যেন সেই সেবা সম্পর্কে জানতে পারে এবং সহজে ব্যবহার করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব, পাশাপাশি এতে মানুষের সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হবে।


তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধীরে ধীরে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় সরকারি ও আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স