ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যেখানে ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


আগামী ৭২ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কক্সবাজার ও বান্দরবানকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে দেশের ১৮ জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ছাড়াও কুতুবদিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, বান্দরবান, পটুয়াখালী ও খেপুপাড়ায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। পরবর্তী কয়েক দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আজ সকাল পর্যন্ত কক্সবাজার ও বান্দরবানে আরও ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অতিবৃষ্টির প্রভাবে ইতোমধ্যে কয়েকটি নদীতে পাহাড়ি ঢল নেমেছে এবং মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প