ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুর শহরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায়
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুর শহরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দোকান মালিক মারধরের বিষয়টি স্বীকার করেছেন। সোমবার সকালে শহরের ঝুমুর এলাকায় একটি মিষ্টির প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত কর্মচারী মো. সোহাগ ওই প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


ভুক্তভোগীর অভিযোগ, ব্যক্তিগত সমস্যার কারণে সেদিন কর্মস্থলে নির্ধারিত সময়ের পরে পৌঁছান। এ নিয়ে মালিকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানান। এরপর মালিক, তার এক স্বজন এবং আরেক কর্মচারী মিলে তাকে লোহার জিআই পাইপ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। মারধরের ঘটনায় সোহাগের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।


আহতের পরিবারের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত দোকান মালিক কবির হোসেন দাবি করেন, সোহাগ নিয়মিত দেরিতে কর্মস্থলে আসতেন। ঘটনার দিনও দেরি করে আসার কারণ জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে মারধর করেন বলে স্বীকার করেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প