ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার ২০৩০ পর্যন্ত আনচেলত্তিতেই আস্থা রাখছে ব্রাজিল বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিসে অপমান, শ্বশুরের আত্মহত্যা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বোর্ডের সব জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল চট্টগ্রামে পাহাড় ছাড়তে মাইকিং, আশ্রয়কেন্দ্রে গেল মাত্র ২৭০ জন সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন গৌতম সাহা পারমাণবিক ত্রয়ী শক্তির সক্ষমতার পথে চীন?

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টিনা সমর্থক

চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখা নিয়ে তর্ক-বিতর্কের জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টিনা সমর্থক

চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখা নিয়ে তর্ক-বিতর্কের জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, ম্যাচ চলাকালে মিশর গোল করলে এক ব্রাজিল সমর্থক উল্লাস প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এক আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর সেই বাকবিতণ্ডা হাতাহাতিতে এবং পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ব্রাজিল সমর্থকের নাকে গুরুতর আঘাত লাগে এবং আর্জেন্টিনা সমর্থক মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত ব্যক্তির নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা