ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেও জুলাই অভ্যুত্থান হয়েছে: মুফতি ফয়জুল করীম ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ সাবেক আইজিপি মামুনের নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত

টানা বৃষ্টিপাত, সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত

টানা বৃষ্টিপাত, সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। বিশেষ করে উত্তর, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কয়েকটি জেলায় ইতোমধ্যে অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।


আবহাওয়া বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পাহাড়ি ঢল নেমে নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলে সাময়িক বন্যার ঝুঁকি রয়েছে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন এলাকাগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে।


এ ছাড়া উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও আগামী কয়েক দিনের মধ্যে পানি বৃদ্ধি ও সাময়িক প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর একাধিক পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীর বেশ কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে।


তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলে নদীর পানিও ধীরে ধীরে কমবে। তাদের আশা, রবিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। যদিও এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান