ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এর আগে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ স্থগিত করা হয়েছিল। পরে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের নতুন সময়সূচি নিশ্চিত করে।


ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুদে বার্তায় ফল জানতে মোবাইলের বার্তা অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।


এ ছাড়া ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিস্তারিত ফলাফল ও নম্বরপত্র দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফলাফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য সঠিকভাবে দিয়ে জমা দিলেই ফলাফল ও নম্বরপত্র দেখা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা